বাংলাদেশ: ঢাকায় বিশেষ বাস-রিকসা


রাজধানী ঢাকায় কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ বাস এবং ভিন্ন রঙয়ের রিকসা চালু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

১০ আগষ্ট ২০১৬ এ সেবার উদ্বোধন করা হয়।অধিকতর নিরাপত্তার বিষয় বিবেচনা করে কূটনৈতিক এলাকায় স্বতন্ত্র এ পরিবহন এ ব্যবস্থা চালু করা হয়।

বাস সার্ভিস: কূটনৈতিক এলাকায় বিশেষ এ বাস সার্ভিসের নাম দেয়া হয় নগর সার্কুলার বাস ঢাকা চাকা।

শীতাতাপ নিয়ন্ত্রিত প্রতিটি বাস ৩৫ আসন বিশিষ্ট। যে কোনো দূরত্বের ভাড়া ১৫ টাকা।

বাসের রুট ২টি- পুলিশ প্লাজা থেকে গুলশান-২ নম্বর পর্যন্ত এবং অন্যটি কাকলী থেকে নতুন বাজার পর্যন্ত প্রধান সড়কে।

রিকসা-সার্ভিস: কূটনৈতিক এলাকায় বিশেষ রিকসা হিসেবে চালু করা হয় ৫০০ রিকসা। এর মধ্য গুলশানে ২০০টি, নিকেতন ও নাবিধারায় ৫০টি করে রিকশা চলাচল করবে। চারটি আবাসিক এলাকায় ভিন্ন ভিন্ন রঙে রঞ্জিত।

Join This Conversation